~বটু কৃষ্ণ হালদার
আজি এ প্রভাতে নিভৃতে একা কে তুমি?
উষ্ণ শরীরে দিলে শান্ত শীতল স্পর্শ
জুড়াইল, সুপ্ত মনের উষ্ণ কামনা বাসনা
শান্ত চঞ্চল হরিনী মন
আজি এ ক্ষণে তোমার শীতল স্পর্শ এ
হৃদয়ের একান্ত গোপন ইচ্ছা গুলি গোলাপের কুড়ির মত
অজান্তেই মেলেছে তার পাপড়ি খানি
ভ্রমরের আনাগোনা, অসময়ে বসন্ত ও এসেছে আনমনা হয়ে
অসময়ে বড় স্পর্ধা নিয়ে খুলেছে হৃদয়ের দক্ষিণ দুয়ার
লজ্জা ঘৃণা ভয় আজ বেমানান
উদাসী মন আবেশ নয়ন চারিপাশ ফিরিয়া ফিরিয়া চায়
যদি পাই সেই স্পর্শ, একটি বারের দেখা
নয়নের সাথে নয়নের মিলন
হব তাহার ই জীবন সখা
এক নিমেষের তরে এ স্পর্শে
না জানি কোন বহুদিনের পরিচয়
তবে কি তুমি সেই অচেনা বন্ধু?
শোনালে গো মিলনের বার্তা
আজি এ ক্ষণে হৃদয়ের দক্ষিণ দুয়ার খুলে
দাঁড়াইলাম সদর দরজার সামনে
যদি পাই ক্ষণিকের তরে তোমার পরশ
কি জানি?
তুমি কি আবার আসিবে ফিরে এই হৃদয়ের বাঁধ ভেঙে
নাকি এ আমার মনের ভুল
যাহার তরে ভাসিয়ে ছিলেম হৃদয়ের তরীখানি
নয়নের মাঝে অশ্রুধারায় আমি আজও তাহারই অপেক্ষায় আশায় বুক বাঁধী শুষ্ক বালু চরে
আবার পাব কি সেই স্পর্শ।
273 /3 m g road
Post_R. C thakurani
South 24parganas
Kolkata 700014
Ph 9830420904
8617255958