ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label ইন্দ্রাণী ঘটক. Show all posts
Showing posts with label ইন্দ্রাণী ঘটক. Show all posts

Wednesday, 3 October 2018

সুদ আসল

সুদ আসল
~ইন্দ্রাণী ঘটক

হারিয়ে যেতে যেতে এক সময় জুতোর কোণায় পৌছে যায়
ধুলোর মতো মুছে ফেলে বাড়ি ফেরা

ফেসবুকে তরুণীর ছবিতে আদর, কিমবা
হোয়াট্সঅ্যাপে একটু কথা

সময় নিজের হিসেবের ঠিক
ভুলে ভরা বার্ধক্য যন্ত্রণা

গোলদারি খাতায় কাটাকুটি খেলা
আর খোলা পাতায় গোলদারি

ইন্দ্রাণী ঘটক

Thursday, 19 July 2018

সৃষ্টি

সৃষ্টি
ইন্দ্রাণী ঘটক


সকাল থেকে সর্বগ্রাসী সূর্যের আর্তনাদ
গ্রাস করছে টাটকা গোলাপ
এবার হরপ্পা নাকি মহেঞ্জোদাড়ো?
কন্নার বিষ ঝরে পড়ছে অসহায় মা এর বুক থেকে
কবরের ভেতরে ডানাকাটা নদী
সেই কবে মুখ লুকিয়েছিল
না দেখতে পেরে বস্ত্রহরণের পালা
এই দুর্যোগপূর্ণ রাতে কোনো এক সাধকের কলম বলে চলেছে
ধ্বংস হোক,ধ্বংস হোক,
সৃষ্টি হোক -হে ভগবান


Friday, 18 May 2018

রাতের কোলকাতা বনাম রাবনের লঙ্কা

রাতের কোলকাতা বনাম রাবনের লঙ্কা -
~ইন্দ্রাণী ঘটক

" রাতের কলকাতা?সে কি গা?"
সত্যি ই জানে না পাড়া গাঁ এর ছোট্ট সীতা।
তার দৌড় তো ওই 'খিড়কি থেকে সিংহ দুয়ার'
তবে যখন ই পেয়েছে ছুটি-
হেঁটে গিয়েছে বাঁধানো রাজপথ ধরে নাক বরাবর,মাইল ছ'টেক।
দুধারে সারি সারি গাছ,দু'রাস্তার মাঝে একটু জমিন-
এই দেখেছে সীতা দুচোখ ভরে,
আর দেখেছে- মেঘে মেঘে সিঁদুর খেলে ডুবতে থাকা সূর্য -
এই তো তার পৃথিবী,সে কি জানবে রাতের কোলকাতা।।
     হঠাৎ কোত্থুকে এল রাজপুত্তুর এক,নিয়ে হাজার স্বপ্নের ঝুলি,দেখাবে রাতের কোলকাতা।
খুশির জোয়ারে ভাসল সীতা,পা দিল স্বপ্নরাজ্যে।
কিন্তু কোথায় হারিয়ে গেল সেই রাজপুত্তুর?
কই তার রাজপ্রাসাদ? ফটক পেরিয়ে তার বিশাল বাগান?
কোথায় সে সব??
কোথায় যাবে সীতা?
স্বপ্ন রাজ্য ভেবে পা ফেলেছে রাবনের লঙ্কায়।
ফলও পেল হাতেনাতে,
রাত না ফুরাতেই খুবলে খেল তার শরীর লঙ্কাপুরীর নরপিশাচে,
হা ঈশ্বর! এই কি তবে 'রাতের কোলকাতা'?
এতো নয় কোনো স্বর্গরাজ্য-- এতো নরক।
জ্যন্ত পুতুলের চলে লুটপাট
বলি হয় ক্ষুদ্রাতিক্ষুদ্র নারী শাবক
ধিক্,ধিক্ তোরে কোলকাতা
সীতা যেথায় নিগৃহিতা,রাজ্যপাট দেখে রাবনরাজা।


          ইন্দ্রাণী ঘটক(দুর্গাপুর,গোপালমাঠ)



সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি