ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label রাণা চ্যাটার্জী. Show all posts
Showing posts with label রাণা চ্যাটার্জী. Show all posts

Thursday, 13 September 2018

অভিযোজন

অভিযোজন
~রাণা চ্যাটার্জী

নিজেকে বদলাতে বদলাতে অন্যের কাছে 
              গ্রহনীয়তা বজায় রাখা কি আদৌ কোনো সমাধান সূত্র দেয় স্বাচ্ছন্দের ,বীজগণিতের  মতো!

জীবন টা উপপাদ্য,সম্পাদ্যের মতো মোটেও নয়, যে এর শেষে মিলে গিয়ে আসবে তৃপ্ততার হাসি।

তবু অদল বদলের দিন বদলে নিজেকে ক্রমশ হারিয়ে ফেলার ভয়ে বদলাতে বদলাতে সত্যিই,
ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া তুমি, আদতে হেরেই বসে থাকো নিজের আদি অকৃত্রিম আদলের কাছে।

নাই বা বদলালে নিজেকে,দিন বদলের  বহুরূপী রঙে,
কি যায় আসে,তোমার তুমিত্ব কে বিসর্জন দেওয়া যার জন্য ,সেই যদি তোমার অভিযোজন ক্ষণে
                                          পুনরায় বদলে যায়!

Friday, 3 August 2018

রাণা চ্যাটার্জীর দুটি কবিতা

    ১) কে আমি !
             রাণা চ্যাটার্জী

মধ্যরাতে মশকিনীর রক্তচুম্বনে ভাঙ্গলো ঘুম ,
পাড়ার দামাল ক্রিকেট বলের দস্যিপনার
স্মৃতি চিন্হ গায়ে মেখে গ্রিল বারান্দার      এবরো খেবরো কাঁচ,রাগী দৃষ্টিতে যেন
                   আমায় কিছু   বলতে চাইছে !

এক চিলতে অগোছালো ঘরের নোনা ধরা কার্নিশ ,
জাঁকিয়ে বসতে চাওয়া শ্যাওলা কে অবজ্ঞা , উপেক্ষায় পুর্ণিমার মোহময়ী জ্যোত্স্নাকে আপনকরে ডেকে এনেছে ফুল ছাপ চাদরে।

হটাত্ই দমকা ঝড়ো হাওয়ার মাতন ,
কোন অছিলায় ঘরে ঢুকে সব তছনছ , নাড়িয়ে দিয়ে গেলো থমকে যাওয়া,
                  নিশ্চল আমার হৃদস্পন্দন !

সব গুলোই বড়ো জীবন্ত যেনো ,
কেবল এই প্রাণ হীন স্থবির আমি ছাড়া !
পঞ্চভূতে বিলীন হয়ে কবেই অস্তমিত ,
বড়ো প্রিয় শরীরী খোলস মায়ার বাঁধনে
                      সাঁতার কাটে ভাবনায় ।
                    * * * * * * *

       ২) জীর্ণ তক্তা
               রাণা চ্যাটার্জী

ভিজে কাঠের পুরোনো জীর্ণ তক্তা
সোঁদা মাটির গন্ধ গায়ে মেখে অবিশ্রান্ত
                        ধারায় ভিজেই চলেছে, বাড়ির বটবৃক্ষ মানুষটার মতো ঝড় 
            ঝাপটা ,ঘাত প্রতিঘাত সামলে ।

মরচে পড়া পেরেকের অস্তমিত দম্ভ
     রোগ গ্রস্থ মানুষের প্রতিবিম্ব স্বরূপ !

মৌন মুখর ঝড়ো বাতাসের গোত্তায় ,
         সাথ দিয়েছে বাড়ন্ত বৃষ্টির তীব্রতা।
              ভিজেই চলেছে জীর্ণ তক্তা
শত সহস্র স্মৃতি ,গল্পের কোলাজ রোমন্থনে!






Saturday, 9 June 2018

জীবন যাপন

জীবন যাপণ
                              রাণা চ্যাটার্জী

আড়াইশো গ্রাম ভালোবাসা,পাঁচশো স্নেহ,
                  আর তিনশো বিশ্বাস কিনে সবগুলো মিশিয়ে,রোজ সকালে এক চামচ সেবন ।
নইলে , টিকে থাকা বড়ো দায় এই কাঁচ ঘেরা রুদ্ধ
                     দ্বার পৃথিবীর বৃত্তিয় ময়দানে !
মনের মধ্যে কার্বন মনোক্সাইড প্রলেপ আঁচড়,
স্বার্থপরতার পোস্টারে ছয়লাপ বাতিস্তম্ভ।
আধুনিক  শিক্ষায় উন্নত নাগরিক মন, তবুও কেবল নিজের জন্য ভাবনার গভীরে ডুব সাঁতার!
একাকি রাত ডিগবাজি খায় গ্যাজেট ল্যাপিতে।
রাস্তায় অসহায় মানুষের পাশ দিয়ে নাকে রুমাল চাপা অতিক্রম, বড়ো গা সওয়া এ শহরের ।
কিডনি চক্রের ছায়া মানবের ফুটপাথ দাপাদাপি,
তবু খাসা বাঁচা  মুখোশ দুনিয়ায় কাঠপুতুল হয়ে ।

Thursday, 3 May 2018

বুদ্বুদ

বুদ্বুদ
রাণা চ্যাটার্জী

কোলাহলের বুদ্বুদে বেঁচে থাকি
টিক টিক হৃদ স্পন্দন বুকে ,
ঘড়ির কাঁটা বরাবর এগিয়ে যায়
আমার ডাক আসার আগেই !
আজো অপেক্ষায় তোমার
ঝলমলে অতীত আর সুঘ্রাণকে মেখে ।

আর কি আগের মতো ক্যালেন্ডার দেখো ?
আঙ্গুল কড়ি করে গুনতে ভুলেও গেছো নিশ্চয় আমাদের পরিচয়ের বয়স ,
দেখা হবার তিথি ,নক্ষত্র ,সময় !

ওই জন্যই মন কে বোঝাই এতো জলদি ফুরিয়ে যেতে নেই ,ফুরিয়ে দিতে নেই
         আকাঙ্খা ,ভালোবাসাকে !
মধ্য গগনের সূর্যালোকের পর হটাত মুখ গোমড়া নিম্নচাপ কি ভালো লাগে বলো!

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি