ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label দেবস্মিতা দে. Show all posts
Showing posts with label দেবস্মিতা দে. Show all posts

Friday, 3 August 2018

রূপান্তর

# রূপান্তর
~দেবস্মিতা দে

চোখ বুজে যে ছেলেটা সেদিন সদ্য প্রেমেপড়া মেয়েটার মুখটা দেখতে পেত, সে আজ দিনের শেষে পাশ ফেরে ক্লান্ত হয়ে।
প্রথম যখন মেয়েটার মন খারাপ হয়েছিল,সে তখন তাকে হাসিয়েছিল প্রাণখুলে।আজ আর সময় হয়না তার মনকে শোনার।
বসন্তের বিকেলে সেদিন ছেলেটা প্রথম ধরেছিল মেয়েটার হাত,তারপর কত বসন্ত এসেছে,আসেনি অনুভূতিরা।
আজ সারাদিনের শেষে ওরা ভাগ করে নেয় কাজ,একে অন্যকে এগিয়ে দেয় জলের গ্লাস।ইচ্ছে করেই মিটিয়ে নেয় মান অভিমান।
অনুভূতিরা আজও আসে, অন্যরূপ ধরে।


সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি