ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label সুদীপ ঘোষাল. Show all posts
Showing posts with label সুদীপ ঘোষাল. Show all posts

Friday, 10 August 2018

মেয়েটি

মেয়েটি
~সুদীপ ঘোষাল

ওকে ধর্ষণ করতে পারেনি
ও শুধু বলেছিলো
বাপের বেটা হলে
একে একে আয়....

ওরা পালিয়েছিলো
কথার অর্থটা বুঝতে পারে নি
মেয়েটা তার বিয়ে করা মেয়েটা নিয়ে
সোনাগাছির পাশে বাসা ভাড়া নিয়ে আছে

বেপরোয়া মেয়ে,তার এক কিলে কেলিয়ে যায় পুরুষ
অতসব নারী স্বাধীনতার বুলি কপচায় না
খায় দায় আর নিজেরটা বুঝে নেয়
চোখের সামনে অন্যায় দেখলে জান লড়িয়ে দেয়

অতসব বই পড়ে না মেয়েটি
তবু বই পড়া কোনো পাগল দেখলে
বই কিনে দেয়
পৃথিবীটা হাতের মুঠোয় করে চলে মেয়েটি
বশ করার বাক্য ওর চোখে মুখে
রাতে ওর কিন্তু মেয়ে শরীর  আর একটা মেয়ে শরীরে সেঁধিয়ে যায়
নব প্রভাতে ও পৃথিবী জাগায়...

Thursday, 14 June 2018

বাল্যকাল

বাল্যকাল
সুদীপ ঘোষাল

আমার বাল্যকাল জুড়ে পুজোবাড়ির শ্যাওলা
অন্ধকার গলিতে হঠাৎ সংযুক্তির বাজনা
খোলা মাঠের ধানের হিল্লোলে মাতোয়ারা শরীর
আমার বাল্যকাল জুড়ে দাদুর বিবর্ণ চিঠি

বাউলের সুরে বেজে চলে শিশিরের ছোঁয়া
ঘাসের পরশ,কদতলার ছায়া,গোকুল পুকুরের জল
আমার বাল্যকাল জুড়ে বাবলা ঘেরা পিসীর বাড়ি
শীতলার মাঠ,কবিগানের সুরে খড়ের বিছানা

কতশত সোনার স্মৃতি মধুর খেলায় মাতামাতি
পরাণের  পান্তুয়া,হাড়িবাড়ি গঙ্গার জেটি ঘাট

আমার বৃদ্ধবেলায় নবীনের খোঁজ,কাটোয়ার ক্ষেপীমা,নিলুদার কালিবাড়ি,খড়ের বাজার

তবু তার পাশ ছাড়ে না, সুবোধ স্মৃতির মোড়
স্টেশনের আড্ডা,ঝলমলে কার্তিক লড়াই

ন্যাশানাল সিনেমা, উত্তরার মোড় মাধাইতলা
আমার জীবন জুড়ে ভারতবর্ষের মাটি,কাটোয়ার শ্মশান,পুরুলের মা...

Thursday, 3 May 2018

বর্ষা হৃদয়

বর্ষা হৃদয়
সুদীপ ঘোষাল

প্রাচীন মুখুজ্জে পুকুরের পাড়ে সবুজের কোলাকুলি
পাতা থেকে পড়া রূপো রঙ বৃষ্টি ফোঁটা
আজও কিশোর হয়ে আছো কি হৃদয়?
কৈশোর চোখে ভাসে বিল্বেশ্বর আশ্রম
মাঠের শেষে মাঠ, হাঁটু জল ভাঙ্গা লড়াই
বন্যায় মরণ খেলায় ডুবুডুবু পানসি বাওয়া
আজও কি জেগে আছো নবীন হৃদয়?

শিলাবৃষ্টি চড়বড় গোটানো  প্যান্টের মায়া
হাতে স্কুল ব্যাগ অন্য হাতে ছাতার আড়াল
বড় টানে বর্ষার ইলশে গুড়ি লুকিয়ে ভেজা
পাউশের মাছ ধরা সন্ধ্যায় মায়ের হাতে খাওয়া
দাদুর ভূতের গল্প অন্ধকার মেঘ অবিশ্রাম বৃষ্টি গজল

এখনও জেগে আছো ঘরে ঘরে ভারতের বর্ষা হৃদয়...

সুদীপ ঘোষাল
নন্দনপাড়া,খাজুরডিহি, পূর্ব বর্ধমান ৭১৩১৫০মো৮৩৯১৮৩৫৯০০

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি