ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label দীপ্তি মিত্র. Show all posts
Showing posts with label দীপ্তি মিত্র. Show all posts

Wednesday, 3 October 2018

যখন আমি থাকব না

।।যখন আমি থাকবো না।।
~ দীপ্তি মৈত্র

যখন আমি থাকবোনা আর এইখানে
কণ্ঠ আমার থাকবে বেঁচে টেপ গানে।
সময়  পেলে শুনবে কথা প্রাণ ভরে,
দু' চার ফোঁটা অশ্রু বুঝি পড়বে ঝরে।
সোহাগ স্নেহের ওজনদাঁড়ি ব্যস্ত রবে
যখন আমি থাকবো না আর এই ভবে।
ব্যর্থ প্রাণের আবর্জনা রইবে পড়ে,
এদিক সেদিক অবিন্যস্ত শূন্য ঘরে।

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি