ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label অনিন্দিতা দে. Show all posts
Showing posts with label অনিন্দিতা দে. Show all posts

Thursday, 19 July 2018

ক্ষুদ্র চোখে কত আশা (অণুগল্প)

। ক্ষুদে চোখে কত আশা।।
~অনিন্দিতা দে

সিগন্যালে গাড়ি দাঁড়ালেও আজকাল ছোটখাটো মেলা বসে যায়। সানগার্ড, গাড়ি মোছার ফুলঝাড়ু,বৃহন্নলা কি নেই! আমিও "ভদ্রমহিলা"দের মত কাঁচ তুলে বসে থাকি,কয়েকবার ঠকঠক করে হতাশ হয়ে চলে যায় মহারথীর দল!
সেদিনও হঠাৎ জানলার কাঁচে ঠকঠক,ওইপারে বছর দশেকের একটা শুকনো মুখ,হাতে রঙবেরঙের বেলুন!
-"একটা বেলুন নাও না দিদি,সারাদিন খাওয়া হয়নি!"
কি মনে হল, ড্রাইভারকে বললাম-"সাইড করুন দেখি,নামবো!"
-"কি নাম রে তোর?"
-"বাবলু"
-"স্কুলে যাস?"
-"ধুস,ওসব তো বড়োলোকরা যায়!"
-"স্কুলে গেলে তো মিড-ডে মিল খেতে পাবি!"
-"মালিক ছাড়বে না"
-"কে মালিক?"
ওদিক থেকে উত্তর নেই!
-"এদিকে আয়!"
এলো ভয়ে ভয়ে।
মিও আমোরেতে ওকে নিয়ে এসে বললাম-"বল কি খাবি?"
ওর চোখের সামনে তখন সাত রাজার ঐশ্বর্য!
-"আমি খাব?"
ওর চোখে মুখে বিস্ময়!
বার্গার আর কাজু বরফি খেলো,ওর চোখে আনন্দের ঝরণা উপচে পড়ছে তখন!
-"না দিদি,খালি হাতে গেলে হবে না,একটা বেলুন নিতেই হবে তোমাকে।"
সব দেখেশুনে সূয্যিমামাও খুশি হয়ে brightness টা একটু বাড়িয়ে দিল।
                        
অনিন্দিতা দে



Friday, 22 June 2018

খুব ঝড় উঠেছে

খুব ঝড় উঠেছে
~ অনিন্দিতা দে 

                                           তৃষা ব্যালকনিতে কফির কাপ হাতে ঝড় উপভোগ করছে। অয়ন এসে ওকে জড়িয়ে ধরলো পিছন থেকে।"আজি ঝড়ের রাতে তোমার অভিসার"।                                  

অফিস ফেরত মানুষগুলো দোকানের শেড খুঁজছে। রাস্তার কুকুরগুলোর বড্ড কষ্ট।                                         

ট্রেনটা মাঝপথে থেমে আছে,লাইনে গন্ডগোল। যাত্রীরা বারবার ঘড়ি দেখছে,আজ বাড়ি ফিরতে পারবেতো?                                 

ছাদ থেকে জল পড়ছে,কারেন্ট অফ।অরিত্রের কাল মাধ্যমিক পরীক্ষা।দিনমজুর বাবার অনেক স্বপ্ন ওকে ঘিরে।                            

"যাক,গরমটা এবার কমবে,বাঁচা গেল!" বলে আবার কুসুমদোলা দেখতে মগ্ন হলো স্বপ্না কাকিমা।             

অর্ক একটা কবিতা লেখার চেষ্টা করছে। ঝড়,প্রেম,রোমান্স-ভাবনাটা আসছে,শব্দগুলো ঠিক আসছেনা।                                

মা পাখিটা একলা বসে কাঁদছে।ওর বাসাটা ভেঙে গেছে,সদ্য ডিমফুটে বেরোনো বাচ্চা দুটোকে বাঁচাতে পারলো না।                                            

ঝড় উঠেছে............                  

-------------------অনিন্দিতা দে

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি