ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label পাবকশুদ্ধা হাজরা দত্ত. Show all posts
Showing posts with label পাবকশুদ্ধা হাজরা দত্ত. Show all posts

Wednesday, 3 October 2018

তার জন্য


তার জন্য :
           - - - - - পাবকশুদ্ধা হাজরা দত্ত
----------------------------------

ওরা তোমাকে এত ভালোবাসে জেনে, তৃপ্তি হয় এবং অহংকারও।
এতজনের এতগুলো মন তুমি কত সুন্দর গুছিয়ে রাখতে পারো।

আমি তো একেই ভ্যাবাচ্যাকা খেয়ে যাই।
যদিও জানি না এক নাকি আধখানা...
তোমার মতো হতে তো আমিও চাই।
যদিও জানি, তা একদমই পারবো না।

তোমার মন তো ভীষণ রকম দৃঢ়...
এত ভালোবাসা.. তাও তো দিব্যি রয়।।
কি জাদুতে তুমি মন্ত্রমোহিত করো...
তোমায় দেখেই আমার কেমন হয়...।

আমি শাড়ি আর তুমিও পাঞ্জাবীতে
তবু জানি, তুমি দৃকপাত করবে না।
আমার প্রেমের ঘোরলাগা বিন্দিতে,
তোমার শাণিত যুক্তিরা থামবে না।

প্রয়োজন হলে কাছে ডেকে নাও তুমি...
সামলাতে বলো এক কিবা দুটো কাজ..
আমিতো তোমার সামনেতে থেকে দেখি,
তোমার অরুণ কিরণ স্বরূপ সাজ।।

ব্যালকনি জুড়ে রাত নেমে আসে গাঢ়
তোমার সে কাজে ভুলত্রুটি কিছু হলে...
ব্যর্থতা গুলো শোধরাতে থাকি আরও,
শুধু তোমাকে হাসতে দেখবো বলে।

ভালোবাসি কিনা জানি না গো সুন্দর...
আমি শুধু জানি, আমি অন্যের নয়।
তোমার মনের শতবিভাজন পরও
তোমাকে দেখেই আমার কেমন হয়।।

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি