ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label সপ্তর্ষি বেরা. Show all posts
Showing posts with label সপ্তর্ষি বেরা. Show all posts

Friday, 22 June 2018

মূল্যবোধ

মূল্যবোধ
~সপ্তর্ষি বেরা

উদ্যানের মাঝে আলো করে ছিল যে ফুলটি, সে আজ কোথায়?
ছিঁড়েনিল কে বা কারা?
প্রশ্ন!  হাজারো  প্রশ্ন!
নিদারুন শক্তি যত আসে, কঠিন এ পাপ যায় খসে
হৃদয়ে মোচড় লাগে, বুক ফেটে সহসা ঝরে পড়ে
নিরুদ্ধ আবেগ।
এ কি বিবেক? এ কিসের মূল্যবোধ?
খুঁজতে খুঁজতে খোঁজা হলো শেষ......
লাশকাটা ঘরে শুয়ে আছে সভ্যতার বিবেক।

তার চেয়ে এসো, ইস্তাহারে আওয়াজ তুলি.....
নিষ্ঠুরতা ছেড়ে এসো পবিত্র উদ্যানে
মানবতা যেখানে থাকবে চিরন্তন।
        ***********

সপ্তর্ষি বেরা
গড়িয়া, কলকাতা- ৭০০১৫২

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি