ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label অমৃত দে. Show all posts
Showing posts with label অমৃত দে. Show all posts

Thursday, 27 September 2018

সর্বহারা

সর্বহারা
   __অমৃত দে

আইবুড়ো গন্ধে মাতাল রাত
সর্বস্ব গিলেছে--------
সর্বহারা হয়েও পায়নি কোনো
সমবায় ঋণ ।
হয়তো এই পৃথিবী আমার জন‍্য নয় !
অনুভবের কোশে কোশে তুমি
ঝড়ে পরে তিক্ত সম্ভবনা ।
জনঅরণ্যে বউ কথা কও ডাকে
আমার উন্নত মলাটের জীবনিকাব‍্য
শুকনো পাতার মতো
ইতিহাস হয় ভোরের দধিমঙ্গলে ।
গেঞ্জিতে গ্রাস বেঁধে----------ছুটেছি
সে মহাকাব‍্য গোপনে অবহেলা
হৃদয়ের ভালোবাসার কালিতে
কলম রাঙিয়ে কাটে সন্ধ‍্যাবেলা  ।
সব স্বপ্ন শেষ হয়ে এলেও
শান্ত দুপুরে ঝিঁ ঝিঁ দের ডাক
আর কোকিলের কুহুতান
যুগান্তের অভিমানে হৃৎপিণ্ডের টান ।।

Friday, 25 May 2018

আমি এসে যাবো

______আমি এসে যাবো
         ____অমৃত  দে

তুমি তৈরী থেকো আমি এসে যাবো
কাপুরুষের বন্ধনে বাঁধা পরার আগে ।
তবে সে আসা নয় কোনো চোখের টানে আসা,
সে আসা নয় কোনো মুখের টানে আসা ।
আমি আসব সাদা কাফনে বন্দী হয়ে
তোমার সানাই এর সুরের মন্দ্রিত লয়ে ,
হয়তো খুঁজে পাবো শান্তির নিকেতন ।

তুমি তৈরী থেকো আমি এসে যাবো--
ফুটপাতের সাদা জানোয়ারটির
থাবা বসানোর আগে ,
যদিও সে আসা হবে নিষ্প্রাণ
সে হোক তবুও ধমণীতে স্পন্দিত হবে
যদিদং হৃদয়ং তব-----------------------

তুমি তৈরী থেকো
সময় হলে আমি এসে যাবো ,
সে আসা সংঞ্জাহীন হলেও
আমি দেখে নেবো চোখের কাজল ,
ছুঁইয়ে দেবো ঠোটের সজল
এ পূর্বরাগ-অনুরাগ-বিরহ
তখন আর সইবে না নিথর দেহ
সৃষ্টি সুখের আনন্দ মুখে মেখে
বিদায় দিও, চোখে ঢেকে তারা
আমার সব যন্ত্রনা হবে সেদিন সারা  ।।

কবিতা -অমৃত দে (শিক্ষক-বাংলা ভাষা ও সাহিত‍্য) গ্রাম-কালিকাপুর ,পোঃ-দ্বারুরী , বীরভূম ,পিন-731216 ,কানকথা-9932685701

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি