ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label মন্দিরা মিশ্র. Show all posts
Showing posts with label মন্দিরা মিশ্র. Show all posts

Thursday, 14 June 2018

মন্দিরা মিশ্রের দুটি কবিতা

১)
ভুলে ভরা  নাম _
~ মন্দিরা মিশ্র ।

ভুল , ভুল , ভুল , সবটাই পুরো ভুল ,
এবঙ্গে জন্মানোটাই সবচেয়ে বড় ভুল ।
কোথায় সেই সোনার বাংলা , কোথায় তার সোনার সন্তান ?
সোনার যুগের সোনার সন্তান , ভাবাটাই এখন বড় ভুল ।
ইতিহাস নিয়ে গর্ব করেই এতোদিন ছিনু মশগুল ,
ঘোর ভেঙে গেছে , চোখ খুলে দেখি , এখন সেসব হয়ে গেছে ভুল ।

হেথায় এখন রাঘব বোয়াল , বড় বড় হাঁ তাদের ,
হাঁ বন্ধ করতে যাওয়াও , সেযে চরম ভুল ।
দেশনেতার ধ্বজাধারী যত কাপুরুষের দল _
তাদের তালে তাল না দিলে , করবে আবার চরম ভুল ।
মহাজ্ঞানী , মহাজন , যে পথে করে গমন ,
সে পথেই চল সবে , নিজ যা কিছু , দিয়া বিসর্জন ।
নহিলে বুঝিবে হাতেহাতে , করেছিলে মহাভুল ,
সে ভুল শোধরাতে , করবে আরো কত ভুল ।

তাই সময় থাকতে গুছিয়ে নাও , নিজের আখের , নয়তো করবে আরেক ভুল ,
সে ভুলের নেইকো ক্ষমা , হয় ফাঁসী নয়তো চড়বে শূল ।
বালক তকমা-এঁটে করে যাও , যত রকমের ভুল ,
আছেতো মায়েরা , বুলিয়ে হাত , মাথায় বুলিয়ে বলবে , আহা , বাছারাইতো করে ভুল ।

এতো সুষ্ঠু-সুন্দর উপায় থাকিতে , তবু মিছে কেন কর ভুল ?
আহাম্মক , তাই এর পরেও তোমরা কর বারেবারে ভুল ।
ভুলতে হবে মহাপুরুষের বাণী , তার স্থলে দেশনেতার ভাষণ , অনেক দামী ,
একথা মাথায় রেখ , ভুলেও করনা সব ভণ্ডুল ।
হয়তোবা তোমারই একটি ভুলের অপরাধে ,
বংশ পরিচয় সবে চাপা পড়ে যাবে , জনতাও তোমা ভুলে যাবে ।
বুঝবে পরবর্তী প্রজন্ম , মহানেতার দেখানো পথ , অতিক্রম না-করার ভুল ,
ভুল থেকেই শিক্ষা নাও , করোনাকো আর অমন ভুল ।

বাংলা এখন কেবল ভুলে ভরা __
হেথায় রাঘব-বোয়াল চুরি করে , পুঁটি পড়ে ধরা ।

2)

হায় হায় কি দুঃসময় 
~ মন্দিরা মিশ্র ।
পথেঘাটে চলা এখন বেজায় যে দায় ,
বিপদ কখন ওৎ পেতে থাকে হেথায়-হোথায়_
জনতার হৃৎপিণ্ডে ধুকপুকুনি সকল সময় ,
হায় হায় কি দুঃসময় ।

তাজা ছেলে বাড়ীর বাইরে যখন যায় ,
মায়ের বুকটা ক্ষণেক্ষণে চমকায় আশঙ্কায়_
‘ছেলে আমার ফিরবেতো ঠিকসময় ?’
হায় হায় কি দুঃসময় য়।

হঠাৎ করে যেথাসেথা আমজনতার প্রাণটি যায় ,
কারণ কিতা কেউ জানেনা , বলি কেন হচ্ছে হায় _
মায়ের কাছে খবর আসে , ছেলে কোথাও নেই তোমার ,
হায় হায় কি দুঃসময় ।

আবার জাতক যদি কন্যাসন্তান হয় ,
বাবা-মায়ের ভয়-ভাবনা শতগুণ বেড়ে যায়_
কোন স্কুলে দেবে তাকে , কোনটা নিরাপদ ?
হায় হায় কি দুঃসময় ।

নবজাতিকা হোক কিংবা অশীতিপর বৃদ্ধা ,
সন্ন্যাসীনী হলেও তার রেহাই মেলা ভার_
নারীদেহ লোভী পশুদের সবাই হয় শিকার ,
হায় হায় কি দুঃসময় ।

ঘরেঘরে কুপুত্র এত কোথা হতে আসে ?
মায়ের শ্লীলতা হরণ করেও , দিব্যি তারা হাসে ।
আবার বাপও এমন আছে যারা কন্যাকে ভোগ করে ,
হায় হায় কি দুঃসময় ।

লাগে টাকা দেবে গৌরী সেনের মত লোক ,
পায়েপায়ে ঘুরে বেড়ায় , বাড়াতে সাপোর্ট ।
পড়াশুনা ভাতেপোড়া , ছেলে টাকার টোপই গেলে ,
হায় হায় কি দুঃসময় ।

এমনি করেই ঘরেঘরে তৈরী চণ্ডাল ,
টাকার লোভে মুখে কুলুপ , মা-বাবার দল ।
ছেলে যতই করুক মন্দ , দাদা আছে , কিসের ভয় ?
হায় হায় কি দঃসময় ।

গালে হাত দিয়ে মোরা হা-পিত্যেশ করি ,
কবে পাব পরিত্রাণ , হায় কযে করি ?
ঘুচবে কবে এমনধারা অতি দুঃসময়_
ভরবে পরাণ , শতকোটি জান , আসবে সুসময় ।।

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি