ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label বরুন কুমার আড়ী. Show all posts
Showing posts with label বরুন কুমার আড়ী. Show all posts

Thursday, 27 September 2018

কণ্ঠহীনা

কন্ঠহীনা
                  -বরুন কুমার আড়ী

কি করছো তুমি! খেয়েছ?
শরীর খারাপ করেনি তো? ঘুমাচ্ছিলে বুঝি?
মিঠু কাকিমা নিশ্চয়ই কোনো কাজ দিয়ে গেছে?

আমি সেই প্রশ্নবাবু গো,যে অনেক প্রশ্ন করে।
বিরক্ত তুমি যাকে খুনসুটির রাগ দেখাতে।
প্রশ্ন না করার প্রতিশ্রুতি নেওয়াতে।
আমি সেই। প্রশ্ন ভরা মানুষ। শুধু প্রশ্ন করি।

শুকিয়ে যাওয়া সবুজ কন্ঠের সাথে
মনের আজ ভীষণ দ্বন্দ্ব।
মন বলে কেমন আছো!কোথায় যাও!
বেয়াদপ কন্ঠটার একটুও মরম নেই।
সে যেন ডাকতে ভুলে গেছে,হারিয়ে গেছে পঙ্কিলে।
কথাই বলে না।যেন পাটকেল টি খেয়েছে।
ওদিকে মনটা তো আরোই পাগল।পদ্মপাতায় পাগলামী করে।
ভাবনার জাল বুনে যায়, অসীমে আর অসীমে।
প্রশ্ন করার অভ্যেসটা ছাড়তেই পারেনি।
ভাঙ্গা ভাঙ্গা শব্দে হাহাকার করে-কেমন আছো? খেয়েছ?
বাইরে আসার জো টি নেই।
কন্ঠে আটকে আছে ফলার মতো।
ভিজে যাওয়া শব্দ নেই। কন্ঠহীনা।

নাম-বরুন কুমার আড়ী
গড়িয়া।৭০০০৮৪

Friday, 29 June 2018

অনুভবে

অনুভবে
      ~  বরুন কুমার আড়ী


বিধ্বংসী মরুঝড়ের পরিশ্রান্ত দিনে,
   এঁকেছিলেম আবেগে
   আসবে তুমি নিঃশব্দে
ঝরে পড়া বকুলের শুন্য এ অঙ্গনে।
হঠাৎ যখন বৃষ্টি নামে,আবেগরা হয় কঠিন।
তোমারই পথে এ চোখ তবু, আসেনি আলাদীন।
বানভাসি এ মন যেন হারিয়ে ফেলে সুরকলি।
শরৎরুপে আসবে তুমি, আনবে প্রাতের অঞ্জলী।
কৃষ্ণপক্ষের যাতনা আর বোঝেনা অবুঝ মন,
তোমার দেশের আলোর বাতি দেয়নি অনুক্ষণ।
ত্রিতাল আর ভৈরবী রাগ বাজেনি কোনো সাঁঝে।
নিদ্রাবিহীন প্রশ্ন আমার,এ কোন 'ঋতুরাগে'..!


Saturday, 9 June 2018

ধ্বংসহীন

*ধ্বংসহীন*
         *বরুন কুমার আড়ী*

একটা ঝড় উঠেছে
মনের কোণে..
ভাঙতে চাইছে সব হয়তো তছনছ ও..
চাই না তো
আবার তছনছ টাকে হয়তো চাইও..
ওর গ্রাসে পড়া তো ভাগ্য..
ভাগ্যবান...
সবথেকে বেশী কিছু পাওয়া তার..

      তোমার আরাধনা করি
      প্রলয়... উন্মাদ... ধ্বংস
      নদী তুমি তো ভাঙছো অবিরত..
বলি ভুমি আর ভেঙো না..
মানুষ তার ঘর হারাবে..
আমায় ভাঙো...
ওরা বাঁচবে.
            
ধ্বংস, সবাই বলে তুমি কঠিন
সে তো মিথ্যে...
তোমাকে কেউ বোঝে না...
      তোমার আরাধনা করি!

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি