ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label অমিত পাটোয়ারী. Show all posts
Showing posts with label অমিত পাটোয়ারী. Show all posts

Thursday, 27 September 2018

অস্থির

অস্থির
~অমিত পাটোয়ারী

মাথার ভেতর শ্যামাপোকাদের গান , অস্থির
কোথাও যাবার নেই এই হিমেল বেলায়
কোথাও রং নেই , শুধু সন্ধ্যের রাগ
অদূরে রোশনচৌকি। সুরেলা সোহাগ
হয়তো ভেঙে গেছে ছাদ - কুয়াশা ঝিরঝির
পংক্তিরা কোথায় হারায় , শরীরী অবহেলায়।

সারারাত স্বপ্নে স্বপ্নে , স্বপ্নে স্বপ্নে অস্থির
এখানেও ক্রমশ দিনমান মানুষের ভীড়।

Friday, 1 June 2018

সারারাত আড্ডা

সারারাত আড্ডা
~অমিত পাটোয়ারি

পথে পথে ঘুরলাম সারারাত
আউড়িয়ে সুনীল ও ভিনসেন্ট
ব'সলো চাঁদের হাটে ক্যাম্পেন
ঝোপঝাড় এখানেও ম'জে খুব
নীলচে আলো কিছু জ্বলছে
কারও প্রেম, কারও কিছু রাগ গলছে
কিছুদূরে আমরাও ব'সলাম
মাটিমুড়ে শালপাতা বিছানা
অভিমান কার তাও অজানা !
আলোচনা জমেছিল সারারাত
বিনিময়ে হৃদ্যতা প্রাঞ্জল
ভিনসেন্ট আঁকলেন অবিকল।


সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি