ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Showing posts with label দীপঙ্কর পাড়ুই. Show all posts
Showing posts with label দীপঙ্কর পাড়ুই. Show all posts

Friday, 3 August 2018

দীপঙ্কর পাড়ুই'য়ের দুটি কবিতা

১)।। সেমিকোলন ।।
  ~দীপঙ্কর পাড়ুই

একা একটা গাছের তলায় বসে থাকে সময়
শুধু বসে থাকে।
বসে থকে মফস্বল
সেমিকোলন অবস্থান আমাদের ।
অধিবাস্তব ঘরবাড়ি উড়তে উড়তে
উপনিবেশ মরে যায়।
একা একটা গাছের তলায় বসে থাকে সময়
শুধু বসে থাকে
সেমিকোলনের মত ...


২)।। মানতের ঘোড়া ।।
  

আমি সেই মানতের ঘোড়া যে পড়ে থাকে চন্ডীমন্ডপে
গায়ে সবুজ শ‍্যাওলা পড়া স্থবিরতা ভালোবাসে
নির্জন গাছতলায় পাহাড়া দেয় মানতের ঘোড়া ।
দড়িঝোলা দড়িঝোলা ঝুলে থাকে মানতের ঘোড়া
মানত আর মানুষের মাঝে ঘোড়া এক সমন্বয় সাধন
সময় অসময় আমাদের পালটাতে হয় জীবনের ধরন-ধারন।


Friday, 18 May 2018

ছায়াহীন


।।ছায়াহীন ।।
দীপঙ্কর পাড়ুই

মাথার ওপর থেকে ছায়া চলে যায়
মাথার ওপর থেকে ছায়া চলে যায়
মানুষ কাঠপুতুলের মত
মানুষ কাঠপুতুলের মত
অবস্থানে চলে আসে
ছায়াহীন মানুষকে নানাভাবে বেচে বর্তে থাকতে হয়।
আকন্ঠ জড়িয়ে থাকা মাতৃত্বের স্বাদ
                                 পিতৃত্বের স্বাদ
                                   স্বাদহীন হয়।
মাথার ওপর থেকে ছায়াহীন হলে
                           মানুষ অচল হয়।      


              

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি