তেষ্টা ছিল মনের গ্রীবায়, তাই নিশি-পুরের পান্থ সে,
দেশটা তার তোকে ঘিরে, তোকেই বেগম মানতো সে।
চোখ রাখবে তোর চোখেতে;
সাধ ছিল তার বেশ মনেতে;
শেষটায় তার এমন হল, শুনি কাফন পরেও জ্যান্ত সে।
(২)
উপেক্ষায় তোর হিংস্র ছোবল, আজ খেয়ে ভীষণ ক্লান্ত সে,
অভিশাপের ঝড় উঠলেও, জানালা খোলা রাখত সে।
__ চিঠি লিখত মন খারাপের
অবজ্ঞা-পাতায় প্রেম-হরফে
শেষটায় তার এমন হল, শুনি চিতা কাঠেও জ্যান্ত সে।
ব্লগ সম্পর্কিয় কথা
স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।
Saturday, 28 April 2018
শেষটা
Subscribe to:
Post Comments (Atom)
সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি
-
পার্বতীর ব্যাকুলতা ~সৃজা রায় হে প্রভু, নির্জন গহন অরন্যে আমি একা, যোগীনি পার্বতীরে তুমি দাও একবার দেখা, বাজাও একবার তোমার ওই প্রল...
-
জন্মান্তর ******** ~শুভদীপ পাপলু দেখি,আলপিন দিয়ে আঁকা, ঠোঁটে জং ধরা বিদ্রোহ। বেলা;ইজরায়েল-এ ঘর বানাও, পরমানু তো তোমার তৈরী মোহ! ...
-
আমার অন্ধকার ~সৌরভ ঘোষ নিঃসঙ্গতার হাত ধরে.. অন্ধকার গলিপথ বেয়ে যখন হাঁটি- উতলা বাতাসের এলোমেলো ছুটোছুটি, পুরানো বাড়িগুলোর ফিসফ...
-
বুদ্বুদ রাণা চ্যাটার্জী কোলাহলের বুদ্বুদে বেঁচে থাকি টিক টিক হৃদ স্পন্দন বুকে , ঘড়ির কাঁটা বরাবর এগিয়ে যায় আমার ডাক আসার আগেই ! আজো অপ...
-
মূল্যবোধ ~সপ্তর্ষি বেরা উদ্যানের মাঝে আলো করে ছিল যে ফুলটি, সে আজ কোথায়? ছিঁড়েনিল কে বা কারা? প্রশ্ন! হাজারো প্রশ্ন! নিদারুন শক্তি যত...
No comments:
Post a Comment